Time Room

আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে দক্ষিণে, বর্ষা আগমনের দিনক্ষণ জানাল হাওয়া অফিস & more related news here


BENGAL WEATHER REPORT

তাপ থেকে বাঁচাতে সন্তানকে ওড়নায় ঢেকেছেন মা (পিটিআই)

কলকাতা, 21 min: মেঘবৃষ্টি রোদের দোসর আর্দ্রতাজনিত অস্বস্তি । ফলস্বরূপ গরমের অনুভূতি অসহ্য হয়ে উঠেছে দক্ষিণবঙ্গে । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 35 min 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে । তবে তাপপ্রবাহের পরিস্থিতি নয় । এই অবস্থায় বর্ষা কবে তা জানতে কৌতূহল বেশি ।

আজকের আবহাওয়া যেমন থাকবে

আজ বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অনুভূত হবে। তবে বিকেল বা সন্ধ্যায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 এবং 27 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তার বক্তব্য (ইটিভি ভারত)

বর্ষা আগমনের বিষয়ে আলিপুর আবহাওয়া অফিস

এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সম্পূর্ণ অংশ এবং আন্দামান সাগরের বেশিরভাগ অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে । যা আগামী দু-তিনদিনে আরব সাগরের কিছু অংশ এবং কোমোরিন এলাকায় প্রবেশ করবে ।

অন্যদিকে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশেও বর্ষা প্রবেশের সম্ভাবনা । মঙ্গলবার 26 মে বর্ষা প্রবেশ করার কথা রয়েচ কেরলে । তারপর বাংলায় বর্ষা প্রবেশের পরিস্থিতি অনুকূল হবে ৷ সাধারণত উত্তরবঙ্গে আগে পষা । সেই মতো 6 জুন উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে ৷ তারপর 12 জুন দক্ষিণবঙ্গে প্রবেশ আ করা হচ্ছে ৷

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

বর্তমানে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি সঙ্গে গরমের দাপট । উত্তরবঙ্গে ছবিটা ভিন্ন । সেখানে ঝড়বৃষ্টির দাপট চলছে । আজ বৃহস্পতি থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে ।

উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা অর্থাৎ, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে মালদা এবং দুই দিনাজপুর ৷ আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে ।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনত গরম আর অস্বস্তি বাড়বে । পশ্চিমের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি হতে পারে । সতর্কবার্তা জারি না হলেও গরম এবং অস্বস্তি চরমে উঠবে ।

বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, খ পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁতে পারে । দক্ষিণবঙ্গে আগামী 24 থেকে 48 ঘণ্টায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলিতে ।

কলকাতার আবহাওয়া যেমন থাকবে

কলকাতার তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস হলেও ফিল লাইক টেম্পারেচার 40-এর বেশি অনুভূত হবে। কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে জলীয় বাষ্প বেশি থাকায় গরম এবং অস্বস্তি চরমে উঠবে । 24 hours a day স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে এই ঝড়বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে হাওয়া অফিস।

বিগত দিনের তাপমাত্রার রেআ

বুধবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.02 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 00.04 ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.07 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 02 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 95 এবং সর্বনিম্ন 64 শতাংশ ।



Source link

Exit mobile version