দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অবশেষে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। একদিকে যখন রাজ্যের একাধিক জেলায় পারদ ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে, ঠিক তখনই বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এবং বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। এর প্রভাবেই ১৬ এবং ১৭ এপ্রিল দক্ষিণবঙ্গে কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
৫৭ দিন ধরে চলবে অমরনাথ যাত্রা, পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ নয়া নিয়ম! অনলাইন ও অফলাইনে কীভাবে রেজঁ
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার বাঁকুড়া, বীরভূম, নদীয়া, উত্তর ২৪ পরগনা এবং দুই বর্ধমানে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এই ছয় জেলায় ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। বাদ যাবে না তিলোত্তমাও; বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
বিজেপির মিছিলে ছন্দপতন! , প্রকট গোষ্ঠীকোন্দল
তবে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস থাকলেও গরমের হাত থেকে এখনই পুরোপুরি নিস্তার মিলছে না। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা বজায় থাকছে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে ফের গরম ও আর্দ্র আবহাওয়ার দাপট বাড়বে। ফলে বৃষ্টির সাময়িক আমেজটুকু উপভোগ করল বঙ্গবাসীকে আগামী কয়েকদিন প্যাচপ্যাচে গরমের সঙ্গেই লড়াই করতে হবে।
‘নীতীশ আউট সম্রাট ইন’, বিহারের রাজনীতিতে রাজকীয় পালাবদল, এনডিএ জোটে এবার চালকের আসনে বিজেপি
