আজকাল ওয়েবডেস্ক: এ যেন তালিকায় স্রেফ নয়া নাম! ওয়াকিবহাল মহল বলছেন তেমনটাই। ভোটে ভরাডুবির মাস ঘোরেনি এখনও। দলনেত্রী বৈঠকের পর বৈঠক করছেন পুনরায় জমি উদ্ধারের জন্য। কিন্তু তাঁর দলের সৈনিকরা? একাংশ তাঁর সঙ্গে হারানো জমি উদ্ধারে থাকলেও, একাংশ দ্রুত গতিতে অবস্থান বদলে নিয়েছেন। কেউ দূরত্ব বাড়াচ্ছেন দলের সঙ্গে, কেউ দূরত্ব কমানোর চেষ্টায় বিরোধী দলের সঙ্গে। What’s wrong with you?
রবিবার সকাল থেকে চর্চা তা নিয়েই। চর্চার সূত্রপাত তৃণমূল নেতার একটি পোস্ট থেকে। নিজেকে চিকিৎসা আন্দোলনের দীর্ঘদিনের সৈনিক উল্লেখ করে, পোস্টের সূচনা করেছেন। আর সেখানেই ধন্যবাদ জানিয়েছেন বিজেপি সরকারকে, বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।
ঠিক কী লিখেছেন শান্তনু সেন? ‘ সৈনিক হিসেবে, Indian Medical Association এর প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ও Indian Medical Association Bengal State Branch এর বর্তমান রাজ্য সম্পাদক হিসেবে বাংলার নবনির্বাচিত BJP West Bengal সরীয় মুখ্যমন্ত্রী Suvendu Adhikari মহাশয়কে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে একাধিক উন্নয়ন ও জনকল্যাণমুখী প্রকল্প গ্রহণ আ আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।’
তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি এবার তিনিও দলের সঙ্গে দূরত্ব বাড়াবেন?
