New money rules: জুলাই মাস শেষ হতে হাতে আর কয়েকটা দিন। ১ অগাস্ট থেকে বদলে যাবে টাকা সংক্রান্ত এই ৫ নিয়ম (Financial rule change)। রান্নার গ্যাস (LPG), রেলের তৎকাল টিকিট (Tatkal train ticket) ছাড়াও অনেক ব্যাঙ্কিং নিয়মে (Banking Rules) হবে পরিবর্তন। এতে আপনার পকেটে কতটা টান পড়তে পারে দেখে নিন।
১ বাড়তে পারে রান্নার গ্যাসের দাম
রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলি প্রতি মাসের প্রথম দিনে রান্নার গ্য়াসের দাম ঠিক করে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনুসারে নির্ধারিত হয় রান্নার গ্যাসের প্রাইস। বর্তমানে আমেরিকা-ইরান যুদ্ধের মাঝে প্রায়শই উত্তেজনা তৈরি হচ্ছে হরমুজ প্রণালীকে। যার ফলে বাড়ছে ক্রড অয়েলের দাম। প্রায়শই দামে অস্থির ওঠাপড়া দেখা যাচ্ছে। আগামী ১ অগাস্টেও সেই অস্থির প্রভাব পড়তে পারে রান্নার গ্য়াসের দামে। ফলে বাড়তেই পারে বাণিজ্যিক গ্য়াস ছাড়াও গার্হস্থ্য ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম।
২ তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বদল
১ অগাস্ট থেকেই বদলে যাচ্ছে রেলের তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম। এবার তৎকাল বুকিংয়ের সময়েই রেলের রিজার্ভেশন কাউন্টারে টোকেনের সরবারহ করা হবে। কাউন্টারে যাত্রীদের ভিড় কমাতে এই টোকেন দেওয়ার সময়ে পরিবর্তন করা হচ্ছে। আগে যাত্রীরা টোকেনের জন্য আলাদা করে একটা লাইনে অপেক্ষা করতেন, সেখান থেকে টোকেন নিয়ে ফের কাউন্টারে আসতেন। এবারের নতুন নিয়মের ফলে যাত্রীদের আর ২ বার টিকিট কাউন্টারে যেতে হবে না।
৩ ক্রেডিট কার্ড রিওয়ার্ড
অনেক ব্যাঙ্ক আগামী ১ অগাস্ট থেকে ক্রেডিট কার্ডের নিয়ম, সার্ভিস চার্জ ছাড়াও কাস্টমার অিবর্তন আনছেন। আপনি এই বিষয়ে ব্যাঙ্কের স্টেটমেন্ট থেকে দেখে নিতে পারবেন। মনে রাখবেন, এই সামান্য ফি কিন্তু অনেকটাই আপনার বিলিং সাইকেলের সঙ্গে জুড়েই যাবে। তাই আগে থেকে ব্যবস্থা নিন।
৪ আইটিআর ফাইলিং
আগামী ৩১ জুলাই পর্যন্ত ITR দিন। স্য়ালারাইড পার্সোনাল ও নন অডিট পার্সোনালকে এই দিনের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে। ITR ফাইল করতে না পারেন, তাহলে তাকে জরিমানা দিতে হবে।
৫ CKYC 2.0 আসছে বাজারে
১ অগাস্ট থেকে ব্যাঙ্কিং ও মিউচুয়াল ‘ কাস্টমার’ (CKYC) 2.0 ব্যবহার শুরু হবে। গ্রাহকদের সুরক্ষা প্রোটোকলের আওতায় এই নিয়ম চালু হচ্ছে। এই আধুনিক ব্যবস্থার ফলে আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাঙ্কগুলি সহজেই গ্রাহকের আসল তথ্য় সম্পর্কে জানতে পারবে। এর জন্য CKYC 2.0 রেঝ করা হবে।
আরও পড়ুন : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
