Time Room

Chance of rain in several districts including Kolkata & more related news here

Chance of rain in several districts including Kolkata

 & more related news here


উত্তরবঙ্গের সব জেলায় প্রাক বর্ষার বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানান, এটি প্রাক বর্ষার বৃষ্টি। যদিও দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তি চলবে। তবে তার মাঝেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে তাপমাত্রার পরিবর্তন হবে না বলেই অনুমান আবহাওয়াবিদদের।

আজ কেরলে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে লাক্ষাদ্বীপ ও তামিলনাড়ুর কিছু অংশে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগাম বর্ষা প্রবেশ করেছে। ভারতের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশের দিন পয়লা জুন। অথচ কেরলে এখনও বর্ষা প্রবেশ করেনি। এরই মাঝে উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস। গরম ও অস্বস্তি কাটিয়ে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলবে মঙ্গলবার পর্যন্ত। এর ফলে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন:

অন্যদিকে, দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি অব্যাহত থাকবে। তার মাঝেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টি হলেও গরম এবং অস্বস্তি কমবে না। তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। শুক্রবার এবং রবিবার ঝড় বৃষ্টি তুলনামূলকভাবে বেশি হবে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতায় গরম এবং অস্বস্তিকর পরিবেশ থাকবে। তবে শহরেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা ও সংলগ্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

শেয়ার

লিংক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Exit mobile version