Headlines

যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা & more related news here

যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা

 & more related news here


জোরপূর্বক গর্ভপাত করানো এবং প্রাণনাশের হুমকির অভিযোগে যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন মাগুরার শালিখা উপজেলার সীমাখালি এলাকার ২৩ বছর বয়সী এক তরুণী।

মামলায় যশোর শহরের বকচর তেল পাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা মিলনের চ আসামি করা হয়েছে। মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, তিনি যশোরের একটি কলেজে লেখাপড়া করেন। প্রায় দেড় বছর আগে যশোর শহরে আল মামুনের সঙ্গে তার পরিচয় হয়। পরে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, বিয়ের আশ্বাস দিয়ে মামুন তাকে যশোর শহরের বেজপাড়া এলাকার একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস করতে বলেন। সেখানে দীর্ঘ সময় তারা একসঙ্গে ছিলেন এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। এজাহারে আরও বলা হয়েছে, এ সময়ে তিনি দুইবার অন্তঃসত্ত্বা হলে মামুন ওষুধ খাইয়ে গর্ভপাত করান। পরবর্তীতে বিয়ের বিষয়ে চাপ দিলে বিভিন্ন অজুহাতে তা এড়িয়ে যেতে থাকেন। বিষয়টি জানতে পেরে তরুণীর বাবা ও চাচা মামুনের সঙ্গে যোগাযোগ করলে তিনি তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিয়েতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করা হয়েছে।

বাদীর দাবি, পরে মামুনের পরিবারের সদস্যরা টাকা দিয়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন। তবে তিনি তাতে রাজি না হওয়ায় তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হতে থাকে। কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে , নির্দেশে মামলাটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *