WB Assembly Election 2026: “” বিক্ষোভের মুখেও কড়া বার্তা পানিহাটির বিজেপি প্রার্থীর & more related news here

WB Assembly Election 2026: “” বিক্ষোভের মুখেও কড়া বার্তা পানিহাটির বিজেপি প্রার্থীর

 & more related news here


উত্তর ২৪ পরগনা: পানিহাটি বিধানসভার পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে অভয়ার মা রত্না দেবনাথ। তৃণমূলের গুন্ডাবাহিনীর বিরুদ্ধে অভিযোগে সরব পানিহাটির বিজেপি প্রার্থী। সকালে প্রচারে বেরিয়েছিলেন অভয়ার মা, সেখানেই তাঁকে প্রচার করতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ জানিয়েছেন পানিহাটির বিজেপি প্রার্থী। যদিও এভাবে তাঁকে থামানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অভয়ার মা।

এদিন বিজেপি প্রার্থী যখন প্রচারে বেরিয়েছিলেন, তখনই তাঁকে উদ্দেশ্য করে অনেকেই জয় বাংলা স্লোগান দিতে থাকেন। ” বাহিনী, গুণ্ডা বাহিনী, তাঁরা এসে আমাকে আক্রমণ করে। আশা কর্মীরাও আমাদের আক্রমণ করে। প্রথমে ওঁরা জয় বাংলা স্লোগান তুলে আমার গায়ে অ্য়াটাক করেছিল। আমার গায়ে অল্প লেগেছিল। আমার সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদের বেশি আঘাত লেগেছে। অভয়ার মা এভাবে থামবে না। “”

জানা গিয়েছে, এদিন পানিহাটি বিধানসভা অন্তর্গত পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন। বাড়ি বাড়ি প্রচার সারছিলেন। সেই সময় না কি বেশ কিছু তৃণমূল সমর্থক মহিলারা তাঁদের ওপর কোনওরকম প্ররোচনা ছাড়াই হামলা চালান। বিজেপি কর্মীদের অভিযোগ যে তাঁরা শান্তিপূর্ণ ভাবেই প্রচার চালাচ্ছিলেন।

এদিকে পালটা এই ইস্যুতে বিজেপির দিকেই আঙুল তুলেছেন পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। ” বহিরাগত ছিলেন, তাঁরা গিয়ে এলাকায় বলছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, এই কুৎসাই রটাচ্ছিলেন তাঁরা। তখনই তৃণমূলের কর্মীরা প্রশ্ন করেছিলেন যে কেন এভাবে বাইরের লোক নিয্য করা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে কেন বলা হচ্ছে।”

কখনও প্রচারে উত্তেজনা তো কখনও মনোনয়ন জমা দেওয়া নিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে একই জায়গায় উত্তেজনা ছড়িয়েছে বারুইপুরে। সেখানে সওকত মোল্লার মনোনয়ন জমা দেওয়া কেন্দ্র করে বারুইপুর এসডিও অফিসের সামনে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় রীতিমত তৃণমূল কর্মীদের মধ্যে। বারুইপুর পূর্ব বিধানসভা তৃণমূল প্রার্থী বিভাস সর্দারের মনোনয়নেও উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের ব্যারিকেড ভাঙা চেষ্টা তৃণমূল কর্মীদের। কমিশনের প্রোটোকল মানতে নারাজ তৃণমূল কর্মীরা। যা নিয়েই পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *