আটলান্টা: চলতি বিশ্বকাপের (FIFA World Cup 2026) রাউন্ড অফ ১৬-এ (Argentina vs Egypt) করে আরও এক বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। তবে আটলান্টায় আয়োজিত এই ম্যাচ ঘিরে বিতর্কের অন্ত নেই। এই ম্য়াচেরই শেষ লগ্নে মিশর কোচ হোসাম হাসানকে (Hossam Hassan) ডাগ আউটে হাত দিয়ে “x” ধরতে দেখা যায়। এই চিহ্নের অর্থ কী?
ম্যাচের একেবারে শেষবেলায় হোসাম হাসানকে রেফারি এবং লিওনেল মেসির দিকে লক্ষ্য করে এই এক্স চিহ্ন করতে দেখা যায়। এটি কিন্তু সাধারণ কোনও চিহ্ন নয়। ‘No to racism’ চিহ্ন এটি। কোনও খেলোয়াড়, কোচ বা কেউ এই চিহ্ন দেখালেই তিন ধাপের নিয়মাবলী সঙ্গে সঙ্গে লাগু করার কথা।
The “X” sign with crossed arms is FIFA’s universal gesture to denounce racist abuse.
Today, Egyptian coach Hossam Hassan made the “X” gesture from the touchline. Instead of starting the protocol, the referee warned Hassan with a yellow card pic.twitter.com/evKX3v99yu– Rizwan Sandal (@RizSandal) July 8, 2026
প্রথমেই এই চিহ্ন দেখামাত্রই রেফারির ম্যাচ থামিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ রয়েছে। যদি বিষয়টি খতিয়ে দেখা যায় অভিযোগকারীকে তখনও বর্ণবিদ্ধেষমূলক মন্তব্য করা হচ্ছে বা দর্শকাসন থেকে বর্ণবিদ্ধেষী কোনও গান তখনও করা হচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গেই রেফারি কিন্তু ম্যাচ বাতিল করতে পারেন এবং দলগুলিকে সাজঘরে ফিরে যাওয়ার নির্দেশ দিতে পারেন। খানিক সময় পরে ম্যাচ পুনরায় শুরু হলেও যদি এই কাণ্ড চালু থাকে, তাহলে রেফারি প্রয়োজনে ম্যাচ সম্পূর্ণ বাতিল করা হতে পারে।
আরও পড়ুন:- স্পেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালপূর্বেই বড় ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বেলজিয়াম তারকা
তবে বিতর্ক এইখানেই। হাসানের চিহ্নের পরেও রেফারি ফ্রান্সিস লেটেক্সার ম্য়াচ তো থামানইনি, উল্টে ফিফার নির্ধারিত নিয়ম সম্পূর্ণ উপেক্ষা করে ম্যাচ চালিয়ে যান। উপরন্তু, তিনি হাসানকে তিনি হলুদ কার্ডও দেখান। এই গোটা বিষয়টি দেখে মিশরের বেঞ্চে উপস্থিত বাকি কোচরা আরও উত্তেজিত হয়ে পড়েন এবং একজন লাল কার্ডও দেখেন। পরবর্তীতে হোসাম হাসানকে তাঁর যমজ ভাই তথা মিশর দলের ডিরেক্টর ইব্রাহিম হাসানকে শান্ত করার চেষ্টা করেন।
ম্যাচের পরেও মিশর কোচ রেফারির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। তিনি রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন। সাংবাদিক সম্মেলনে মিশর কোচকে বলতে শোনা ‘ হয়েছে, আমরা অবিচারের শিকার হয়েছি। কোনওরকম ফেয়ার প্লে হয়নি। আমাদের একটি পেনাল্টি দেওয়া হয়নি। এমনকী VAR-এ তা চেক করাও হয়নি। ওদের ডি বক্সের বাইরে সালাহকে ফাউল করা হল। কিন্তু সেখানে কোনও কার্ডও দেখানো হয়নি। এমনকী নিশ্চিত ফ্রি কিকও দেওয়া হয়নি। অথচ সবাই দেখেছে যে জার্সি টেনে ধরেছিল ওদের ‘
